শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

সৌজন্য সাক্ষাতে ইসলামী আন্দোলন ও খেলাফত আন্দোলনের আমীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কোন রকম পূর্ব ঘোষণা ও আয়োজন ছাড়া সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ও খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী

আজ ২৭ সেপ্টেম্বর (সোমবার) বাদ মাগরিব রাজধানী ঢাকার জামিয়া নুরিয়া কামরাঙ্গীরচর মাদরাসায় সৌজন্য সাক্ষাৎ করেন এই দুই নেতা।

আওয়ার ইসলামকে এ তথ্য জানিয়েছেন মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চরমোনাই পীরের ব্যক্তিগত সহকারী মাওলানা আবুল কালাম।

 

তিনি জানান, নির্ধারিত প্রোগ্রাম অনুযায়ী আজ কামরাঙ্গীর চর এলাকায় পীর সাহেব চরমোনাই-এর মাহফিল ছিল। মাহফিলের জন্য মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম কামরাঙ্গীর চর এলাকায় এলে তিনি হাফেজ্জী হুজুর রহ.- এর কবর জিয়ারতের জন্য কামরাঙ্গীরচর মাদরাসায় যান। সেখান কোন পূর্ব ঘোষণা ও আয়োজন ছাড়া এই দুই নেতা সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় মুজাহিদ কমিটির সদস্যসহ আরো নেতৃস্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ