শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’

মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের সময় ছুরিকাঘাতে এএসআই নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রংপুরের হারাগাছে মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ছুরিকাঘাতে আহত এএসআই পিয়ারুল ইসলাম মারা গেছেন।

শনিবার বেলা সোয়া ১১টার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন আইসিইউর ইনচার্জ ডা. জামাল উদ্দিন মিন্টু।

এর আগে শুক্রবার মধ্যরাতে হারাগাছ সাহেবগঞ্জ এলাকায় মাদক কারবারিকে ধরতে গিয়ে হামলার শিকার হন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার মাঝরাতে দিকে গোপন খবরের ভিত্তিতে হারাগাছ থানার এএসআই পিয়ারুল ইসলাম সাহেবগঞ্জ এলাকায় পলাশ নামের এক মাদক কারবারি ও মাদকসেবীকে গাঁজাসহ গ্রেপ্তার করেন।

এ সময় পলাশ তার কাছে থাকা চাকু দিয়ে এএসআই পিয়ারুলের বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে জরুরি ভিত্তিতে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রোপচার চালানোর পর আইসিইউতে ভর্তি করা হয়েছে তাকে।

হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক কারবারি পলাশকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। রংপুরের শিল্প নগরী খ্যাত হারাগাছ বিড়ি শিল্পের জন্য বিখ্যাত।

আবার রংপুর জেলার মধ্যে হারাগাছ মাদকের জন্যও বিখ্যাত। রংপুর জেলার মধ্যে হারাগাছে সবচেয়ে মাদক বেচাকেনা বেশি বলে বিভিন্ন সূত্র থেকে জানা যায়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ