শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’

পিকআপে ট্রাকের ধাক্কা, নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নেত্রকোনায় দাঁড়িয়ে থাকা পিকআপভ্যানে বালুবাহী একটি ড্রাম ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এসময় আরও দুজন আহত হয়েছেন।

শনিবার ভোরে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার চল্লিশা বাগড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার জিংলিগড়া গ্রামের বাসিন্দা সবুজ মিয়ার ছেলে রনি মিয়া (২০), একই বাড়ির শফিকুল ইসলামের ছেলে তোফাজ্জল মিয়া (১৪) এবং চালক নেত্রকোনার বারহাট্টার চন্দ্রপুর গ্রামের আবুচান মিয়া (২৮।)

আহতরা হলেন, সবুজ মিয়ার ছেলে আনোয়ার মিয়া (১৬) ও জনি মিয়া (১৪)।

জানা গেছে, ভোর ৪টার দিকে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার গাছতলা বাজার থেকে মাছভর্তি করে একটি পিকআপভ্যান গাজিপুরের কোনাবাড়ি যাচ্ছিল।

পথে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের চল্লিশা বাগড়া বাজার এলাকায় পিকআপভ্যানটির চাকা ফেঁসে যায়। এসময় চালক তা সারাতে গেলে পেছন দিকে থেকে আসা একটি বালুবোঝাই ড্রাম ট্রাক ধাক্কা দেয়। এতে চালকসহ দুই মাছ ব্যবসায়ী ঘটনাস্থলে মারা যান। আহত হন আরও দুই মাছ ব্যবসায়ী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, নেত্রকেনা মডেল থানা পুলিশ ও শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ