শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিহাতি উপজেলায় বাস, ট্রাক ও কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধলাঢেংগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রেজাউল করিম জানান, সকালে উত্তরবঙ্গ থেকে একটি যাত্রীবাহী বাস কালিহাতি উপজেলার ধলাঢেংগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের ও পার্শ্বরাস্তা থেকে আসা একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন আরও ৩ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে একজনের মরদেহ এবং আহত অবস্থায় অপর তিনজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। হাসাপাতালে নেওয়ার পর একজন এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছু সময় পর আরও একজনের মৃত্যু হয়। এছাড়া আহত অপর ব্যক্তি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

সফিকুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ