শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’

বাংলাদেশকে ১২০০ কোটি ডলার ঋণ দেবে এডিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশের জন্য পাঁচ বছরমেয়াদী নতুন অংশীদারিত্ব কৌশলপত্র প্রণয়ন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ওই কৌশলপত্রের আওতায় আগামী ৫ বছরে এক হাজার থেকে ১,২০০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে এডিবি।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি (সিপিএস) নামে ২০২১-২০২৫ মেয়াদে নতুন এই কৌশলপত্র চালুর কথা জানায় প্রতিষ্ঠানটি।

নতুন এই কৌশলপত্রে প্রতিযোগিতাসক্ষমতা, কর্মসংস্থান ও বেসরকারি খাতের উন্নয়ন; সবুজ প্রবৃদ্ধি ও জলবায়ু অভিযোজন বাড়ানো এবং মানব পুঁজি ও সামাজিক প্রতিরক্ষা জোরদার করার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশ হওয়ার বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, এই কৌশলপত্র আগামী পাঁচ বছরে সরকারি ও বেসরকারি বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে তা অর্জনে সহায়তা করবে। নতুন এই কৌশলপত্রের আওতায় এডিবি বাংলাদেশে তার ঋণ কার্যক্রম এক হাজার কোটি থেকে ১২০০ কোটি ডলার পর্যন্ত বাড়াবে। যা আগের পাঁচ বছরের চেয়ে ২০ শতাংশ বেশি।

এডিবির দক্ষিণ এশিয়ার মহাপরিচালক কেনিচি ইয়োকোয়ামা বলেন, টেকসই প্রবৃদ্ধি ও যথাযথ নীতিগত উদ্যোগ বাংলাদেশের উন্নয়নে ভালো ফলাফল এনে দিয়েছে। এখন সামনে এগোনোর জন্য চাই, শিল্প ও রপ্তানিতে বৈচিত্র্য আনা।

তিনি বলেন, কৃষি পণ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, হালকা প্রকৌশল ও ওষুধের মতো শিল্পখাত ও রপ্তানি সামগ্রীর বৈচিত্র্যায়নের সঙ্গে বাড়তি প্রতিযোগিতাসক্ষমতা এবং নতুন নতুন বাজারে প্রবেশাধিকার কোভিড-১৯ মহামারি থেকে পুনরুদ্ধার, দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা ও পর্যাপ্ত কর্মসংস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসের ভ্যাকসিন কিনতে বাংলাদেশকে ৪০ কোটি ডলার সহায়তা দিয়েছে এডিবি। সংস্থাটি বাংলাদেশে তার বেসরকারি খাতের কার্যক্রম আরও প্রসারিত করবে এবং অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে অর্থায়ন অব্যাহত রাখবে।

-এএ