শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ

মসজিদের বারান্দা থেকে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে চৌধুরীপাড়া বায়তুল আলা কবরস্থান জামে মসজিদ নামে একটি মসজিদের বারান্দা থেকে  শরীফ (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

শুক্রবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার চৌধুরীপাড়া এলাকার বায়তুল আলা কবরস্থান জামে মসজিদের বারান্দা থেকে যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শরিফ উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাবো খালপাড় এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে।

ভোলাব ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, শুক্রবার সকালে চৌধুরীপাড়া বায়তুল আলা জামে মসজিদে নামাজ পড়তে আসা মুসুল্লিরা এক যুবকের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পৌঁছে দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। লাশের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশের কাছ থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার রাতের যেকোনো সময় দুর্বৃত্তরা ছুরি দিয়ে শরীফকে মাথায় আঘাত করে। এতে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর পুরো ঘটনা জানা যাবে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িতদের বের করে আইনের আওতায় আনা হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ