রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় আল্লামা আব্দুস সালাম চাটগামী রহ .- এর স্মরণে আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এস এম সাইফুল ইসলাম।।

চুয়াডাঙ্গা  থেকে>

মুফতিয়ে আজম আল্লামা আব্দুস সালাম চাটগামী রহ. এর জীবন, অবদান ও কর্ম শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে চুয়াডাঙ্গা জেলা 'সম্মিলিত ওলামা কল্যাণ পরিষদ'।

আজ (১৭সেপ্টেম্বর) শুক্রবার সকালে সদর থানার বেলগাছি, মুসলিমপাড়া জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে আলোচকরা বলেন, আল্লামা আব্দুস সালাম চাটগামী রহ. আমাদের সকলের মুরব্বি। তিনি আমাদের ছায়ার মতোই ছিলেন। ইতিপূর্বে আল্লামা শাহ আহমদ শফী রহ., আল্লামা জুনাইদ বাবুনগরী রহ. আমাদেরকে এতিম করে চির বিদায় নিয়েছেন, তারই ধারাবাহিকতাতে বাবুনগরী রহ. এর ইন্তেকালের ২০ দিনের মাথায় আল্লামা চাটগামী রহ ও আমাদেরকে এতিম করে চলে গেলেন এ বিয়োগ ব্যথা কখনোই সইবার মতো নয়।

আলোচকরা আল্লামা চাটগামী রহ. এর স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, মুফতী আব্দুস সালাম চাটগামী (রহ.) পাকিস্তানের সুপ্রিমকোর্টর বিচারপতি হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন তখন পাকিস্তানের ক্ষমতার মসনদে ছিলেন ভূট্টো। সুপ্রিমকোর্টের বিচারপতি বানানোর জন্য ভূট্টো সরকারের পক্ষ থেকে জামিয়াতুল উলুম আল-ইসলামিয়া বিন্নুরী টাউন মাদরাসার প্রধান বরাবর চিঠি আসলো চিঠিতে বলা হলো- আপনাদের পক্ষ থেকে মুফতী আব্দুস সালাম চাটগামী সাহেবকে ইসলামাবাদ পাঠান। আমরা তাঁকে সুপ্রিমকোর্টের বিচারপতি বানাবো।বান্নুরী টাউনের উস্তাদগণ মুফতী আব্দুস সালাম চাটগামী রহিমাহুল্লাহুকে বললেন, ভূট্টো সরকারের পক্ষ থেকে সুপ্রিমকোর্টের বিচারপতি হওয়ার জন্য আপনাকে তলব করা হয়েছে।

সর্বশেষ আলোচকরা বলেন, মুফতী আব্দুস সালাম চাটগামী (রহ.) চিঠির উত্তরে বলেছিলেন, ' যেই (ভূট্টোর) নারী নেতৃত্বের বিরুদ্ধে আমি ফতওয়া দেই, সেই ভূট্টোর অধীনে আমি কিভাবে চাকুরী করতে পারি! সুপ্রিমকোর্টের বিচারপতির এই পদ আমার প্রয়োজন নেই'। আল্লামা মুফতী আব্দুস সালাম চাটগামী রহিমাহুল্লাহু ছিলেন পদ-পদবী ও দুনিয়া বিমুখ নিভৃতচারী একজন ফকিহ, আল্লাহর ওলী। আল্লাহ তায়া’লা হযরতকে জান্নাতে উঁচু মাকাম দান করুন।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি মাওলানা বশির আহমাদ। সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা সরওয়ার হুসাইন, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা আক্তারুজ্জামান, মাওলানা আমির খসরু, মাওলানা আবু তালহা সুরুজ, মাওলানা জামাল উদ্দিন সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ প্রমুখ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ