সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা   ঢাকা টু কক্সবাজার ট্রেনে যেতে পারবেন আরও ১০ উপজেলার মানুষ পাঁচ দিনের সফরে মিশরে গেলেন আল্লামা মাহমুদুল হাসান সৌদিতে বজ্রপাতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত হুথিদের পাঁচ সুড়ঙ্গ ও চার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলার দাবি সৌদির কাকরাইল তাবলীগ মারকাজের প্রবীণ মুরব্বি ডাক্তার সাইফুদ্দিন আর নেই

হিসাব বিভাগের তিন পদে জনবল নিয়োগ দিবে বেফাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ হিসাব বিভাগের পরিচালকসহ তিন পদে জনবল নিয়োগ দিবে।

আজ বুধবার বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাপরিচালক মাওলানা মুহাম্মদ যুবায়ের আহমদ স্বাক্ষরিত বোর্ডের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর নিম্নলিখিত পদের জন্য যােগ্যতাসম্পন্ন, আমানতদার ও বিশ্বস্ত লােকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

No photo description available.

অন্যান্য সাধারণ যােগ্যতা:

১. আহলে সুন্নাত ওয়াল জামাআতের আক্বিদায় বিশ্বাসী হতে হবে। হানাফি মাযহাবের অনুসারী হতে হবে। ২. চাল-চলন, লেবাস-পােশাক, আখলাক ও নৈতিকতায় সুন্নাতের পাবন্দ হতে হবে। ৩. কোন রাজনৈতিক দল বা অঙ্গ সংগঠনের সদস্য হতে পারবে না।

আগ্রহী প্রার্থীগণ আগামী ১৫ সফর ১৪৪৩ হিজরি মােতাবেক ২৩ সেপ্টেম্বর ২০২১ রােজ বৃহস্পতিবারের মধ্যে সভাপতি বরাবর আবেদন করতে হবে।

আবেদনের সাথে সকল শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি, NID কার্ডের ফটোকপি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত এবং সদ্য তােলা ০২ (দুই) কপি পাসপাের্ট সাইজের ছবি জমা দিতে হবে। বেফাকের ঠিকানায় সরাসরি/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ