শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ

বেওয়ারিশ রোগীদের সহায়তায় এগিয়ে এলো ‘জান্নাতের খোঁজে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টাকার অভাবে চিকিৎসা করতে না পারা আর্থিকভাবে অস্বচ্ছল রোগীর সংখ্যা কম নয়। বিনা চিকিৎসায় মারা যাচ্ছে বহু রোগী। ঢাকা শহরে অলিগলিতে পড়ে থাকে এমন বহু রোগী, যারা সামান্য চিকিৎসা পর্যন্ত করাতে পারে না।

তারা বংশপরম্পরায় বাস করে আসছে বস্তিতে অথবা কোনো অলিগলিতে। এসব অসহায় রোগীদের খুঁজে খুঁজে চিকিৎসাসেবার ব্যবস্থা করে যাচ্ছেন নওমুসলিম মোহাম্মদ রাজ।

তিনি একাধারে দেশের অন্যতম সেবামূলক ফাউন্ডেশন সৃষ্টির সেবা সংস্থার সহ-সভাপতি ও দক্ষিণ এশিয়ার বৃহত্তম মানবাধিকার সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনরে কেন্দ্রীয় রিলিফ কো-অর্ডিনেটর (সেন্ট্রাল রিলিফ-সাব কমিটি)।

একজন অর্ধমৃত বৃদ্ধা ভিক্ষুককে চিকিৎসাসেবা দিয়ে সুস্থ করে তোলার মাধ্যমে শুরু হয় রাজের ‘জান্নাতের খোঁজে’ প্রজেক্ট। এ পর্যন্ত এ প্রজেক্টের আওতায় গত এক বছরে ৩৫ জন অসহায়কে প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকার চিকিৎসা সহযোগীতা করা হয়েছে।

সিলেটের অসহায় কৃষক পরিবারে জন্ম নেওয়া ক্যান্সারের আক্রান্ত ১০ মাসের বাচ্চা হাবিবকে দিচ্ছেন দীর্ঘমেয়াদি ব্যয়বহুল চিকিৎসা সহায়তা।

এছাড়াও ভিক্ষুক, ভাসমান মানুষ ও আত্মমর্যাদাসম্পন্ন অসহায় রোগীসহ প্রায় শতাধিক লোককে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন।বিধবা নারী, নওমুসলিম, হিজড়া, বেদে ও উপজাতিসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যেও তিনি চালিয়ে যাচ্ছেন সেবার কাজ।

দেশের বৃত্তশালীরা এগিয়ে এলে তার কাজের পরিধি বাড়ানো সম্ভব বলে তিনি জানান। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে ফান্ড সংগ্রহ করে সেবার কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ