শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না বর্তমান সরকার: ডা. জাহেদ আমাদের প্রিয় গাঁও শুরু হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তৃতীয় দফার মুয়াজ্জিন প্রশিক্ষণ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ

সুনামগঞ্জের শায়খুল হাদিস মাওলানা আব্দুশ শাকুর আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলামে ডেস্ক: জামেয়া মাদানিয়া কাজিরবাজার মাদ্রাসার সাবেক সিনিয়র মুহাদ্দিস, নয়াসড়ক মাদ্রাসার সাবেক শাইখুল হাদিস, জামেয়া দ্বীনিয়া মৌলভীবাজার, ও বাঘা মাদ্রাসার সাবেক মুহাদ্দিস, শায়খ মাওলানা আব্দুশ শাকুর সুনামগঞ্জী ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়িন্না ইলাইহী রাজিউন)

আজ শুক্রবার (১০ সেপ্টেম্বর) বাদ জুমা সিলেটের মাউন্ট এডোরা হসপিটালে ইন্তেকাল করেন তিনি। এর আগে তিনি দীর্ঘ ১ মাস হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো আনুমানিক ৬০ বছর। তিনি দুই ছেলে এক মেয়ে রেখে গেছেন। জানা গেছে, মাওলানা আব্দুশ শাকুর এর আগেও কয়েকবার স্ট্রোক করেছিলেন।

সিলেট উপশহর বাংলাদেশ ব্যাংক কোয়ার্টার মসজিদে তিনি দীর্ঘদিন ইমামতি করেছেন। কিতাব মুতালাআ, দারস ও তাদরিস ছিল তার সবসময়ের ব্যস্ততা।

আজ বাদ নামাজে এশা সিলেট দরগাহে হযরত শাহজালাল রাহ. জামে মসজিদে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

মরহুম মাওলানা আব্দুশ শাকুর সুনামগঞ্জ জেলার তাহিরপুরের ঐতিহ্যবাহী বালিজুরী গ্রামে মরহুম হাফিজ শমশের আলীর ঔরসে জন্মগ্রহণ করেন। শায়খুল হাদীস মাওলানা আব্দুর রহীম উলুতুলু রহ. এর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই মাওলানা আব্দুশ শাকুর রহ. এর শিক্ষা জীবনের সোনালী ইতিহাস শুরু হয়।

১৪০৫ হিজরি সনে জামেয়া কাসিমুল উলুম দরগাহ মাদ্রাসা থেকে আযাদ দ্বীনি এদারায়ে তা'লীম বাংলাদেশ বোর্ডে দাওরায়ে হাদীস (টাইটেল) পরীক্ষায় ১ম স্থান অধিকার করেন। মাওলানা হারুনুর রশীদ আহমদী সুনামগঞ্জী রহ. ছিলেন তার ছাত্র জীবন ও প্রথম কর্ম জীবনের একান্ত সাথী। এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী সাবেক এমপি ও শায়খুল হাদীস মাওলানা শরীফ উদ্দিন বসন্তপুরী প্রমূখ ছিলেন মরহুমের সহপাঠী।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ