শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা

সিলেট জেলা ছাত্র জমিয়তের কাউন্সিল: আব্দুল হামিদ সভাপতি, লুকমান সম্পাদক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (০৯ সেপ্টেম্বর) বৃহস্পতিবার, দুপুর ২টায় সিলেট নগরীর বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে পৃথক দুই অধিবেশনে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

ছাত্র জমিয়ত সিলেট জেলার সদ্য বিদায়ী সভাপতি ফরহাদ আহমেদের সভাপতিত্বে, কেন্দ্রীয় ও সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ ও সিলেট জেলা সদস্য সচিব লুকমান হাকিমের সঞ্চালনায় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা মুশাহিদ দয়ামীরি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি এখলাসুর রহমান রিয়াদ।

প্রধান বক্তার বক্তব্যে ছাত্র জমিয়ত সভাপতি এখলাসুর রহমান রিয়াদ বলেন, ছাত্র জমিয়ত এখন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি। শতবর্ষের এই সংগঠনকে জনগণ থেকে দূরে রাখার পায়তারা করছে ক্ষমতাসীনরা। ক্ষমতাসীনদের এই চ্যালেঞ্জ মোকাবেলায় ছাত্র জমিয়তকে সফল হতেই হবে। এজন্য সর্বোচ্চ ত্যাগ-মোজাহাদা, মেধা, অর্থ, শ্রম দিয়ে সংগঠনকে এগিয়ে নিতে হবে।

তিনি বলেন, জমিয়তের সহযোগী সংগঠন হিসেবে ১৯৯২ সালে ছাত্র জমিয়তের পথচলা শুরু হয়। দীর্ঘ ৩০ বছরের এই পথচলায় আদর্শিক কিংবা রাজনৈতিক পথ বিচ্যুতি এক মুহুর্তের জন্যেও হয়নি ছাত্র জমিয়তের। প্রতিষ্ঠালগ্ন থেকেই মুরুব্বিদের পরামর্শে পরিচালিত হচ্ছে ছাত্র জমিয়ত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জমিয়তের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা খলিলুর রহমান, ছাত্র জমিয়তের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা নজরুল ইসলাম, সিলেট জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক নূর আহমদ কাসেমী, কেন্দ্রীয় ছাত্র জমিয়তের সহ-সভাপতি আহমদুল হক উমামা, সিলেট মহানগর ছাত্র জমিয়তের সভাপতি লুৎফুর রহমান প্রমুখ।

কাউন্সিল অধিবেশনে উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে আব্দুল হামিদকে সভাপতি, লুকমান হাকিমকে সাধারণ সম্পাদক এবং মুশতাক আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ২০২১-২২ সেশনের জন্য সিলেট জেলা ছাত্র জমিয়তের ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি এখলাসুর রহমান রিয়াদ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ