শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না বর্তমান সরকার: ডা. জাহেদ আমাদের প্রিয় গাঁও শুরু হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তৃতীয় দফার মুয়াজ্জিন প্রশিক্ষণ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ

ভোজ্যতেলের সিন্ডিকেটের কাছে সরকার অসহায়: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, সরকার নানা উদ্যোগ গ্রহণ করেও সয়াবিনের সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হয়েছে। এতে স্পষ্ট সরকার সিন্ডিকেট ভাঙতে পারেনি। সিন্ডিকেটদের কাছে সরকার অসহায়।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দুর্নীতিবাজ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় এলপিজি সিলিন্ডার গ্যাসের মূল্য দফায় দফায় বৃদ্ধি করছে। তিনি বলেন, দীর্ঘদিন করোনায় জনজীবন বিপর্যস্ত, বেকারত্ব, দারিদ্রতা বৃদ্ধি পেলেও সরকারী দলের নেতা আর লুটেরা গোষ্ঠীর লুটপাট অব্যাহত রয়েছে। এর মধ্যেই চলছে সরকারের মূল্যবৃদ্ধির আগ্রাসন। চাল-ডাল, ভোজ্য তেল, চিনি, আদা-ময়দাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে মানুষ যখন অতিষ্ঠ, তখন এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধি জনজীবনকে আরো দুর্বিসহ করে তুলেছে।

বিবৃতিতে মুফতী সৈয়দ ফয়জুল করীম বলেন, সব সেক্টর দুর্নীতিবাজদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। বিদেশ থেকে গ্যাস আমদানি করা হচ্ছে জনগণের স্বার্থে নয়, লুটপাটের স্বার্থে। দেশকে আমদানিকৃত গ্যাসের ওপর নির্ভরশীল করে তোলা হয়েছে। তিনি বলেন, সরকারি উদ্যোগে পর্যাপ্ত সিলিন্ডার গ্যাস উৎপাদন না করে একচেটিয়া ব্যবসার মাধ্যমে জনগণের পকেট কেটে লুটেরাদের পকেট ভারী করার সুযোগ করে দিচ্ছে সরকার। সরকার জনগণের স্বার্থ রক্ষার চেয়ে লুটেরাদের স্বার্থ রক্ষায় মরিয়া।

এলপিজি সিলিন্ডারের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করে, গ্যাস খাতের দুর্নীতি, অপচয়, অব্যবস্থাপনা দূর করে দেশের গ্যাস দেশবাসীকে সাশ্রয়ী মূল্য দেওয়ার আহবান জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ