শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা

হাটহাজারী মাদরাসার শাইখুল হাদীস হলেন আল্লামা শেখ আহমদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি।।

দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম (মহাপরিচালক) হিসেবে মাওলানা ইয়াহিয়া ও প্রধান শাইখুল হাদীস হিসেবে আল্লামা শেখ আহমদকে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) মাদরাসার শুরা বৈঠক শেষে এ  ঘোষণা করা হয়।

আজ হাটহাজারী মাদ্রাসার সদ্য নির্বাচিত মহাপরিচালক ও মাদ্রাসাটির প্রধান মুফতি মুফতি আব্দুস সালাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আর আগে আজ  বুধবার সকালে মাদ্রাসার শূরা কমিটির বৈঠকে  মজলিসে এদারির প্রধান মুফতিয়ে আজম আল্লামা আব্দুস সালাম চাটগামীকে মহাপরিচালক নির্বাচিত করা হয়। এর কিছুক্ষণ পরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

হাটহাজারী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আশরাফ আলী নিজামপুরী বলেন, সকাল ১০টায় হাটহাজারী মাদ্রাসার মজলিসে শূরার গুরুত্বপূর্ণ অধিবেশন বসে। বেলা সাড়ে ১১টা দিকে মুফতিয়ে আজম মুফতি আব্দুস সালাম চাটগামী হঠাৎ ইন্তেকাল করেন। তিনি দু’তিন দিন ধরে হালকা জ্বর ও কাশি অনুভব করছিলেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

মাদ্রাসা সূত্রে জানা যায়, এদিন সকাল ১০টার দিকে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে হাটহাজারী মাদ্রাসার শূরা কমিটির বৈঠক শুরু হয়। বৈঠকে মাদ্রাসার বর্তমান পরিচালনা কমিটির সদস্যরাসহ শূরা সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মুফতি আব্দুস সালাম চাটগামীকে ‘মহাপরিচালক’ করা হয়। পাশাপাশি মাওলানা শেখ আহমদকে প্রধান শায়খুল হাদিস এবং মাওলানা ইয়াহইয়াকে সহাকারী পরিচালক করা হয়।

মাদ্রাসা সূত্রে জানা যায়, শূরা কমিটির বৈঠকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুর পর ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে মুফতি ইয়াহিয়ার নাম ঘোষণা করে শুরা বৈঠক মুলতবি ঘোষণা করা হয়।

এনটি