শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা

সারাদেশে ভেজালবিরোধী অভিযানে র‍্যাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভেজাল, মানহীন ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য উৎপাদন, মজুত ও বিক্রির অভিযোগে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সারাদেশব্যাপী র‍্যাবের সব ব্যাটালিয়ন দায়িত্বপ্রাপ্ত এলাকায় অভিযান পরিচালনা করছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি জানিয়েছেন র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, সারাদেশে আজ সকাল থেকে ভেজাল, মানহীন ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য উৎপাদন, মজুত ও বিক্রির অভিযোগে অভিযান শুরু হয়েছে। র‍্যাবের ১৫টি ব্যাটালিয়ন একযোগে অভিযানে নেমেছে। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব জাগো নিউজকে বলেন, সকাল থেকে রাজধানীর যাত্রাবাড়ী ও শ্যামপুর এলাকায় ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার উৎপাদন, মজুত ও বিক্রির অভিযোগে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত চলমান রয়েছে। এখন পর্যন্ত কয়েক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফজলুল হক জাগো নিউজকে বলেন, মোহাম্মদপুর এলাকায় ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার উৎপাদন, মজুত ও বিক্রির অভিযোগে র‍্যাব-২ এর অভিযান চলছে।

এর আগে, রোববার (৫ সেপ্টেম্বর) সারাদেশে একযোগে বিভিন্ন সরকারি অফিসের সামনে সক্রিয় দালাল চক্রের সদস্যদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দালাল চক্রের প্রায় পাঁচশ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

এনটি