সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

সোশ্যাল মিডিয়ায় হেনস্তার শিকার হলে বিটিআরসিকে জানান: শ্যাম সুন্দর শিকদার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্তার শিকারের অভিযোগ পেলে বাংলাদেশ টেলিযোগাযোগ সংস্থা (বিটিআরসি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কনটেন্ট অপসারণের অনুরোধ করতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার।

সামাজিক যোগাযোগ মাধ্যম, কনটেন্ট ও আনুসঙ্গিক বিষয়ে সোমবার (৬ সেপ্টেম্বর) বিটিআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, সচিব মো. আফজাল হোসেন অনলাইনে যুক্ত ছিলেন। এছাড়া বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বক্তব্য দেন।

বিটিআরসি চেয়ারম্যান বলেন, ‌অনেক নারী, তরুণীরা বিভিন্নভাবে বিব্রবতকর অবস্থায় পড়ছেন। আমরা তাদের পরামর্শ দেই থানায় জিডি করে কপিটা আমাদের কাছে দেন। ডিজিটাল সিকিউরিটি এজেন্সির কাছে অভিযোগ করলেও আমরা পাই। আবার সরাসরি আমরা কাজ করি। হটলাইন, ই-মেইলে, বিটিআরসির চেয়ারম্যানের ফেসবুকে দিতে পারেন।

তিনি জানান, গত এক বছরে আপত্তিকর ১৮ হাজার ৮৩৬টি ফেসবুক লিংক, ৪৩১টি ইউটিউব লিংক ও এক হাজার ৬০টি ওয়েবসাইট লিংক বন্ধে সংশ্লিষ্ট মাধ্যমের কাছে অনুরোধ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, টেলিযোগাযোগ অধিদপ্তরের সাইবার থ্রেট ডিটেকশন অ্যান্ড রেসপন্সের মাধ্যমে এ পর্যন্ত বাংলাদেশ থেকে ২২ হাজারের বেশি পর্নোগ্রাফি ও অনলাইন জুয়ার সাইটে প্রবেশ বন্ধ করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ