শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না বর্তমান সরকার: ডা. জাহেদ আমাদের প্রিয় গাঁও শুরু হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তৃতীয় দফার মুয়াজ্জিন প্রশিক্ষণ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ

খুলনার আদালতে মাওলানা মামুনুল হক; চার্জ গঠন ১০ অক্টোবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খুলনায় বিস্ফোরক মামলায় মাওলানা মামুনুল হককে গ্রেফতার দেখিয়ে ১০ অক্টোবর চার্জ গঠনের দিন ধার্য করেছে আদালত।

রোববার বেলা পৌনে ১১ টায় খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারক এসএম আশিকুর রহমান চার্জ গঠনের দিন ধার্য করেন।

আট বছর আগে ২০১৩ সালে সোনাডাঙ্গা মডেল থানায় মামলাটি দায়ের করা হয়।

এর আগে গতকাল শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে কাশিমপুর কারাগার থেকে একটি প্রিজন ভ্যানে খুলনায় নেওয়া হয় মাওলানা মামুনুল হককে।

খুলনা জেলা কারাগারের সুপার মো. ওমর ফারুক রোববার সকালে মাওলানা মামুনুল হককে আদালতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এজন্য কারাগার থেকে আদালত এলাকা পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ।

২০১৫ সালের ২১ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মোক্তার হোসেন মোট ১০৭ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ