শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না বর্তমান সরকার: ডা. জাহেদ আমাদের প্রিয় গাঁও শুরু হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তৃতীয় দফার মুয়াজ্জিন প্রশিক্ষণ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ

আরজাবাদ মাদরাসার মুহাদ্দিস মাওলানা তৈয়ব অসুস্থ: দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা তৈয়ব অসুস্থ। গত ৩ সেপ্টেম্বর (শুক্রবার) তাকে রাজধানীর সিকেডি (CKD) ইউরোলজী হসপিটাল শ্যামলীতে ভর্তি করানো হয়েছে। বিষয়টি আরজাবাদ মাদরাসার শিক্ষক মাওলানা সাইফুদ্দিন ইউসুফ ফাহীম আওয়ার ইসলামকে জানিয়েছেন।

তিনি জানান, শ্যামলী হাসপাতালের কিডনী বিশেষজ্ঞ ডাক্তার রেজওয়ানুর রহমান এর তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি। পরীক্ষার পর ডাক্তার জানিয়েছেন, মাওলানা তৈয়ব-এর কিডনীর সমস্যা ধরা পড়েছে। কিছুদিন পূর্বে তিনি ব্রেন স্টোকও করেছিলেন। এছাড়া বার্ধক্যজনিত আরও নানান সমস্যা রয়েছে।

মাওলানা তৈয়ব আরজাবাদ মাদরাসায় প্রায় ৩০ বছর যাবত শিক্ষকতা করছেন। তিনি আরজাবাদের প্রতিষ্ঠাকালীন মুহতামিম আল্লামা শামসুদ্দীন কাসেমী রহ.-এর বড় জামাতাও।

তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছেলে মুহম্মদ ও আরজাবাদ মাদরাসার ছাত-শিক্ষকগণ। মাদরাসার শুভাকাঙ্ক্ষী, প্রাক্তন ও বর্তমান ছাত্রদের কাছে তার জন্য বিশেষ দোয়ার অনুরোধ করেছেন মাদরাসার শিক্ষক শারফুদ্দীন ইয়াহইয়া কাসেমী।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ