রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কাবুলের টিকিট বিক্রি করছে পাকিস্তান এয়ারলাইন্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) কাবুলগামী ফ্লাইটের টিকিট বিক্রি করছে। রুশ সংবাদমাধ্যম স্পুটনিক নিউজের এক প্রতিনিধি শুক্রবার এই তথ্য জানিয়েছেন। খবরে বলা হয়েছে, পিআইএ ১৩ সেপ্টেম্বর তারিখের টিকিট বিক্রি করছে। এখন ১৩, ১৫ ও ১৬ সেপ্টেম্বরের টিকিট কেনা যাচ্ছে।

এদিকে তালেবান জানিয়েছে, শুক্রবার সংযুক্ত আরব আমিরাত থেকে একটি বিমান কর্মকর্তাদের নিয়ে কাবুল বিমান বন্দরে অবতরণ করবে। তালেবানের সাংস্কৃতিক কমিশনের মাল্টিমিডিয়া শাখার প্রধান আমির খান মুত্তাকি জানান, কিছুক্ষণের মধ্যে আমিরাত থেকে আসা বিমান অবতরণ করবে।

আমিরাতি কর্মকর্তারা তালেবান নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানান তিনি। এর আগে রাষ্ট্রীয় মালিকানাধীন আরিয়ানা আফগান এয়ারলাইন্স-এর এক সিনিয়র ম্যানেজার তামিম আহমাদি বলেন, আমরা তালেবান ও অ্যাভিয়েশন কর্তৃপক্ষের সবুজ সংকেত পেয়েছি। আজ (শুক্রবার) থেকে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ