শনিবার, ১৪ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
যানজট কমাতে ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে আইনশৃঙ্খলা কমিটিতে একজন করে ইমাম থাকবেন: প্রধানমন্ত্রী ইমামদের পক্ষে শায়খে চরমোনাইয়ের যে দাবি মেনে নিলেন প্রধানমন্ত্রী ওমরাহ পালনে সৌদি গেলেন আমিরে মজলিস ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনার তীর রক্ষা বাঁধ নির্মাণ কাজ পরিদর্শনে পানিসম্পদমন্ত্রী ৩০ দিনে পূর্ণ হতে পারে রমজান, ঈদ কি বার? সৌদিতে ইরানের হামলায় ১৪ দিনে ৫ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত বাগেরহাটে বর-কনেসহ ১৪ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন ট্রাম্পের ধর্মীয় কমিশনের একমাত্র মুসলিম সদস্যের পদত্যাগ

মাদরাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে ইসলামী আন্দোলনের দেশব্যাপী মানববন্ধন ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদরাসাসহ সবধরণের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে আগামীকাল ২রা সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ সারাদেশে জেলায় জেলায় মানববন্ধন কর্মসূচি পালন করবে।

গতকাল রাজধানীর জাতীয় প্রেসক্লাব চত্ত্বরে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বিশাল মানববন্ধন কর্মসূচি থেকে দলের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এ কর্মসূচি ঘোষণা করেন।

বৃহস্পতিবার সারাদেশে অনুষ্ঠিতব্য মানববন্ধন কর্মসূচি সফলের আহ্বান ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই আগামীকাল সারাদেশে জেলায় জেলায় সবধরণের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে অনুষ্ঠিতব্য মানববন্ধন কর্মসূচি সফলের আহ্বান জানিয়ে বলেছেন, দেশের সবকিছু স্বাভাবিক গতিতে চললেও শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে আগামী প্রজন্মকে ধ্বংসের চক্রান্ত করা হচ্ছে।

তিনি বলেন, বিশ্বের যে সকল দেশে করোনা মহামারি ভয়াবহ আকার ধারণ করেছে সে দেশগুলোতেও ইতোমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। আমাদের দেশেও বিশেষজ্ঞগণ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার পরামর্শ দিয়ে আসছেন। তিনি বলেন, আমরাও শান্তিপূর্ণভাবে সরকারের কাছে বার বার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়ে আসছি। এখন দেশের ভবিষ্যৎ-এর কথা চিন্তা করে আমরা রাজপথে নেমে এসেছি। অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে না দিলে পর্যায়ক্রমে কঠোর কর্মসূচি দেয়া হবে।

পীর সাহেব চরমোনাই বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে ‘ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপনে সরকারের অনুমতি প্রয়োজন’ মর্মে উত্থাপিত প্রস্তাব প্রত্যাহার করার দাবি জানান।

তিনি বলেন, এতে নতুন মসজিদ-মাদরাসা প্রতিষ্ঠার পথ চরমভাবে সংকুচিত হবে। দেশকে ইসলামশূণ্য করার অংশ হিসেবেই এধরণের আইন প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি এধরণের যে কোন সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করলে ঈমানদার জনতা নিরবে বসে থাকবে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ