শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না বর্তমান সরকার: ডা. জাহেদ আমাদের প্রিয় গাঁও শুরু হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তৃতীয় দফার মুয়াজ্জিন প্রশিক্ষণ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ

অনলাইন নিউজ পোর্টাল চালু করল পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সংবাদভিত্তিক নিউজ পোর্টাল নিয়ে আসছে বাংলাদেশ পুলিশ। দেশ ও বিদেশে বাহিনীটির অর্জন ও পজিটিভ বাংলাদেশকে তুলে ধরার লক্ষ্যে এটি করা হয়েছে বলে জানায় পুলিশ।

বুধবার (১ সেপ্টেম্বর) সকালে পুলিশ সদর দপ্তরে নিউজ ডট পুলিশ ডট গভ ডট বিডি (news.police.gov.bd) পোর্টালটির উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

পোর্টালে দেশ ও বিদেশের সাম্প্রতিক নিউজ ছাড়াও পুলিশের বিভিন্ন ইউনিটের অর্জনগুলো দ্রুততম সময়ে তুলে ধরা হবে। নিউজ পোর্টালটির থাকবে পৃথক রিপোর্টিং টিম, যারা সবাই পুলিশের সদস্য।

উদ্বোধনী বক্তব্যে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, প্রাথমিকভাবে বাংলায় নিউজ পোর্টালটি চালু হয়েছে। পরে আমরা ইংরেজি ভার্সন চালু করব। মূলত পুলিশের অর্জনগুলো তুলে ধরা হবে এই পোর্টালে। এ ছাড়াও প্রতিদিন বাংলাদেশে অসংখ্য পজিটিভ সংবাদ থাকে। সেগুলো তুলে ধরা হবে এখানে। পুলিশ নিউজে সাংবাদিকতার গোল্ডেন রুলস অনুসরণ করে সংবাদ পরিবেশন করা হবে।

আইজিপি বলেন, পুলিশ নিউজে মূলত পুলিশ সদস্যরাই নিউজ করবেন। পাশাপাশি বিভিন্ন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলে তাদের নিউজগুলো অনুমতিসাপেক্ষে ক্রেডিট দিয়ে ছাপানো হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ অবাধ তথ্যপ্রবাহে বিশ্বাস করে। এরই অংশ হিসেবে এই নিউজ পোর্টাল। আমি যখন ডিএমপি কমিশনার ছিলাম তখন সরকারি দপ্তর হিসেবে প্রথমবারের মতো মিডিয়া সেন্টার করা হয়। সাংবাদিকদের সুবিধার্থে সেখানে ডেস্কটপ দেওয়া হয়েছে, ওয়াই-ফাই, লাউঞ্জ করা হয়েছে। এ ছাড়া আমি যখন র‍্যাব মহাপরিচালক (ডিজি) ছিলাম তখন সাংবাদিকদের সুবিধার্থে মিডিয়াপাড়ায় র‍্যাবের মিডিয়া সেন্টার করি। ডিএমপি নিউজ প্রতিষ্ঠা করেছি, এই পোর্টালটি এ পর্যন্ত ১৮ কোটি পাঠক ভিজিট করেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ