শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না বর্তমান সরকার: ডা. জাহেদ আমাদের প্রিয় গাঁও শুরু হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তৃতীয় দফার মুয়াজ্জিন প্রশিক্ষণ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ

আগামী মাসে দুই কোটি মানুষকে টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়া ইসলাম ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী মাসে দুই কোটি মানুষকে টিকা দেওয়া হবে। করোনাকালীন সময়ে আমরা চেষ্টা করছি, দেশের মানুষকে কিভাবে ভালো রাখা যায়।

বর্তমানে করোনায় মৃত্যু ও সংক্রমণের হার কমে গেছে। আমাদের দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। অনেক দেশের তুলনায় আমরা ভালো আছি। এই ভালো রাখার জন্য সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। করোনাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না।

আজ মঙ্গলবার (৩০ আগস্ট) সন্ধ্যায় মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৫ আগস্ট ও ২১ আগস্ট একই সূত্রে গাঁথা। স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্র করে জাতির পিতাকে হত্যা করেছে। সেই ষড়যন্ত্র এখনও শেষ হয়ে যায়নি। ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। দেশ নিয়ে এখনও ষড়যন্ত্র হচ্ছে, হেফাজতের মাধ্যমে সরকার হঠানো চেষ্টা করা হয়েছিল। বিএনপি জামাত, হেফাজতের নেতাকর্মীরা দলের মধ্যে ঢুকে যাতে ষড়যন্ত্র করতে না পারে সেই দিকে নেতাকর্মীদের সর্তক থাকতে হবে।

মানিকগঞ্জ সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সহসভাপতি এবি এম হেলাল উদ্দিন, আব্দুল মজিদ ফটো, রমজান আলী, সাবেক সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক বাদরুল ইসলাম, সুলতানুল আজম খান আপেল, কাজী এনায়েত হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মী চ্যাটার্জি, জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, পৌর আওয়ামী লীগের সহসভাপতি আরশেদ আলী বিশ্বাস প্রমুখ।

-এটি