শনিবার, ১৪ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
‘সড়কে সুশাসন বিলাসিতা নয়, মানুষের জীবনরক্ষার অপরিহার্য শর্ত’ কাউন্টারে ভাড়ার চার্ট টানিয়ে রাখার নির্দেশ ডিএমপি কমিশনারের মার্কিন দূতাবাসকর্মীদের ওমান ছাড়ার নির্দেশ সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ যানজট কমাতে ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে আইনশৃঙ্খলা কমিটিতে একজন করে ইমাম থাকবেন: প্রধানমন্ত্রী ইমামদের পক্ষে শায়খে চরমোনাইয়ের যে দাবি মেনে নিলেন প্রধানমন্ত্রী ওমরাহ পালনে সৌদি গেলেন আমিরে মজলিস ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সব ধরনের জামিনের মেয়াদ ৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়লো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সব ধরনের অন্তর্বর্তীকালীন আদেশ ও অপরাধের মামলায় আসামিদের জামিনের মেয়াদ আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশ অনুযায়ী জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে।

শনিবার রাতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, যেসব মামলায় আসামিকে নির্দিষ্ট সময় পর্যন্ত জামিন দেওয়া করা হয়েছে বা যেসব মামলায় উচ্চ আদালত থেকে অধস্তন আদালতে নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণের শর্তে জামিন দেওয়া হয়েছে কিংবা যেসব মামলায় নির্দিষ্ট সময়ের জন্য অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়া হয়েছে, সেসব মামলার জামিন ও সব ধরনের অন্তর্বর্তীকালীন আদেশগুলোর কার্যকারিতা আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত হবে বলে গণ্য হবে।

প্রসঙ্গত, এর আগে গত ৪ এপ্রিল, ১৮ এপ্রিল, ২ মে, ৩০ মে, ২৭ জুন ও ২৭ জুলাই পৃথক বিজ্ঞপ্তিতে সকল জামিন এবং সকল প্রকার অন্তর্বর্তীকালীন আদেশের কার্যকারিতার মেয়াদ বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করেছিল সুপ্রিম কোর্ট প্রশাসন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ