শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না বর্তমান সরকার: ডা. জাহেদ আমাদের প্রিয় গাঁও শুরু হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তৃতীয় দফার মুয়াজ্জিন প্রশিক্ষণ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ

কুমিল্লায় দুর্ঘটনা, বন্ধ ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লায় চট্টগ্রাম অভিমুখী মহানগর যাত্রীবাহী ট্রেন ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের মাঝামাঝি একটি বগি লাইনচ্যুত হয়ে যায়।

শনিবার (২৮ আগস্ট) রাত দুইটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড রেল ওভার পাসের নিচে রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইসমাইল হোসেন সিরাজী জানান, দুর্ঘটনায় কোনো হতাহত হয়নি। আহত দুএকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে উদ্ধার কাজে আসা কুমিল্লা রেলওয়ে পথ বিভাগের ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, দুর্ঘটনা কবলিত ট্রেনটির মাঝের তিনটি বগি রেখে সামনের সাতটি বগি লাকসাম জংশনে এবং বাকি সাতটি কুমিল্লা রেলওয়ে স্টেশনে নেওয়া হয়েছে। লাকসাম জংশন লোকোসেড থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছে।

রেলসূত্র জানায়, এ দুর্ঘটনার কারণে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ হতে চট্টগ্রাম অভিমুখী বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ