রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পিকআপ ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে এসআই নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নেত্রকোনায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে হাবিবুর রহমান (৩৫) নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের ঠাকুরাকোনার সতরশ্রী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বারহাট্টা থানায় উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন হাবিবুর রহমান। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বেতগাছিয়া এলাকায়। তিনি নেত্রকোনা পৌর শহরের নাগড়া এলাকায় বসবাস করতেন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে জেলা শহর থেকে মোটরসাইকেলে কর্মস্থল বারহাট্টায় যাচ্ছিলেন হাবিবুর রহমান। এ সময় সতরশ্রী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা নেত্রকোনাগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ