রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দেশে আসছে আরও এক কোটি ১০ লাখ টিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ১০ দিনের মধ্যে আরও এক কোটি ১০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসছে। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এ তথ্য দিয়েছেন।

এর মধ্যে কোভ্যাক্সের আওতায় ফাইজারের ভ্যাকসিন আসবে ৬০ লাখ ডোজ। এছাড়া সিনোফার্ম থেকে কেনা ৫০ লাখ ডোজ ভ্যাকসিন আসার কথা রয়েছে বলে জানান তিনি।

বুধবার (২৫ আগস্ট) রাজধানীর কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এ তথ্য জানান।

তিনি বলেন, এই ভ্যাকসিনগুলো কোনো ক্যাম্পেইনে দেওয়া হবে না। এগুলো আমাদের নিয়মিত ভ্যাকসিন কার্যক্রমে দেওয়া হবে।

ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এই কয়দিনে আরও টিকা আসবে। দ্বিতীয় ডোজ শেষ করতে কোনো সমস্যা হবে না।

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৩ কোটি ১৭ লাখ ২৫ হাজার ১৬০ ডোজ। এরমধ্যে ২ কোটি ৪৭ লাখ ৪৪ হাজার ৩৫৮ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এ মুহূর্তে ৬৯ লাখ ৮০ হাজার ৮০২ ডোজ টিকা মজুত আছে। এরমধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৭৫ লাখ ৪২ হাজার ৩৯৪ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৭২ লাখ ১ হাজার ৯৬৪ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ