রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে আসর থেকে ৯ জুয়াড়ি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ আগস্ট) রাতে চৌমুহনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- দূর্গাপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে অলি উল্যাহ (৪১), মৃত বজলুর রহমানের ছেলে জামাল (৪৬), নরোত্তমপুর গ্রামের মৃত আইয়ুব আলীর আবদুল করিম (৪৪), গনিপুর গ্রামের মাহমুদুর রহমানের ছেলে সফিক (৩১), চানমিয়ার ছেলে আজাদ (৪২), উত্তর হাজীপুর গ্রামের আবদুল মালেকের ছেলে মানিক (৩৫), আবু বক্করের ছেলে মামুন (২৭), কুতুবপুর গ্রামের মৃত আমিন উল্যাহর ছেলে জাফর (৪৮) ও আলীপুর গ্রামের মৃত এনামুল হকের ছেলে মাসুদ (৪১)।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান সিকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে তাস ও নগদ ১৬ হাজার ১৭০ টাকা জব্দ করা হয়েছে।

দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ