রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
ইরানে প্রতিরক্ষামন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর প্রধানসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত মিশরে আযহার ওয়েলফেয়ার সোসাইটির ‘সৌহার্দ্যের সিয়ামসন্ধ্যা’ অনুষ্ঠিত আয়াতুল্লাহ খামেনির লাশ উদ্ধারের দৃশ্য দাবি করে ছড়ানো ছবিটি ভুয়া! ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক চক্রান্তে বিদীর্ণ উম্মাহ আজ দিশেহারা: মাওলানা আজহারী ব্রুনেই রাষ্ট্রদূতের সঙ্গে আমিরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ হারামাইনে রমজানের প্রথম ১০ দিনে ৩ কোটি ১৯ লাখ মুসল্লি আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক প্রকাশ জামায়াত আমিরের  যেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

বয়স ১৮ হলেই শিক্ষার্থীদের করোনা টিকার নিবন্ধন সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ১৮ বছর বা তার বেশি বয়সী শিক্ষার্থীদেরও এখন করোনা ভাইরাসের টিকার জন্য নিবন্ধন করার সুযোগ পাচ্ছেন।

শুক্রবার (২০ আগস্ট) করোনা ভাইরাসের টিকার জন্য সুরক্ষা অ্যাপ্লিকেশনের ‘পরিচয় যাচাই’ অপশনে ১৮ বছর বা তার বেশি বয়সী ছাত্র-ছাত্রীদের নিবন্ধনের নতুন এ অপশনের দেখা মেলে।

বর্তমানে ২৫ বছর বা তার থেকে বেশি বয়সী নাগরিকরা করোনা ভাইরাসের টিকার জন্য সুরক্ষা অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিবন্ধন করতে পারছেন। তবে এখন থেকে ১৮ বছর বা তার বেশি বয়সী ছাত্র-ছাত্রীরাও সে সুযোগ পাচ্ছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সেন্টারের (এমআইএস) পরিচালক ও এইচআইএস অ্যান্ড ই-হেলথের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, গত বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকেই এ অপশনটি চালু হয়েছে। সাধারণ নাগরিকের জন্য ২৫ বছর ও শিক্ষার্থীদের জন্য ১৮ বছর বা তার বেশি করা হয়েছে।

তিনি আরও বলেন, সুরক্ষা অ্যাপ্লিকেশনে গিয়ে নিবন্ধনের সময় পেশার ঘরে ছাত্র-ছাত্রী লেখা থাকতে হবে। শিক্ষার্থীরা রেজিস্ট্রেশেনের সময় পেশার ঘরে ছাত্র-ছাত্রী লিখে টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।

করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গত বছরের মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ১১ আগস্ট থেকে সবকিছু চালু হলেও শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ