রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে বগুড়া জামিল মাদরাসার আল্লামা ইয়াকুব চাটগামীকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বগুড়া জামিল মাদরাসার শাইখুল হাদিস আল্লামা ইয়াকুব নজীর চাটগামীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে। এর আগে বগুড়া শামসুন্নাহার ক্লিনিকে ও পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন আল্লামা ইয়াকুব নজীর চাটগামীর মেয়ের জামাই বগুড়া জামিল মাদরাসার শিক্ষক মাওলানা আমানুল্লাহ কাসেমী।

তিনি জানান, আল্লামা ইয়াকুব চাটগামী দীর্ঘদিন ধরে হার্টের অসুখে ভুগছেন। স্থানীয়ভাবে চিকিৎসা শেষে ডাক্তারের পরামর্শে ঢাকায় আনা হচ্ছে তাকে।

জানা গেছে, ঢাকায় আসার পর বসুন্ধরা মাদরাসায় অবস্থান করবেন তিনি। এরপর রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করানো হবে তাকে।

এদিকে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার মেয়ের জামাই মাওলানা আমানুল্লাহ কাসেমী।

আল্লামা ইয়াকুব নজীর চাটগামী বগুড়া জামিল মাদরাসায় গত ৪০ বছর যাবত শিক্ষক হিসেবে নিয়োজিত রয়েছেন। আর শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করছেন গত ২০ বছর যাবত।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ