রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

হকের উপর অটল থাকলে আল্লাহর নুসরত ও মদদ আসবেই: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আল্লাহর জমিনে আল্লাহর পয়গাম ও আল্লাহর নেজাম বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। তাই জমিয়ত কর্মীদের হকের উপর অটল ও অবিচল থেকে দলীয় কার্যক্রম পরিচালনা করার নির্দেশনা দিয়েছে জমিয়ত নেতৃবৃন্দ। তাহলেই আল্লাহর পক্ষ থেকে গায়েবি নুসরত ও সাহায্য আসবে ইনশাআল্লাহ।

গতকাল সোমবার (১৬ আগস্ট) বিকেলে জমিয়ত কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (একাংশ) কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের এক বৈঠকে কেন্দ্রীয় মহাসচিব শায়খুল হাদিস হাফেজ মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম এসব কথা বলেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদিস মাওলানা মুফতি শেখ মুজিবুর রহমান, সহ-সভাপতি মাওলানা শহিদুল ইসলাম আনসারী, যুগ্ম মহাসচিব মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, সাংগঠনিক সম্পাদক মুফতি রেজাউল করিম, কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান মাওলানা রশীদ আহমদ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি প্রিন্সিপাল মাওলানা বেলায়েত হোসেন আল-ফিরোজী, সাধারণ সম্পাদক মুফতি আতাউর রহমান খান ও মুফতি কামরুজ্জামান কাসেমী প্রমুখ।

নেতৃবৃন্দ আরও বলেন, ‘এই করোনা মহামারীর সময়ে বাস, ট্রেন ও রাস্তা-ঘাটে শতভাগ মানুষ চলাফেরা করছে তাতে কোন সমস্যা হচ্ছে না, কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রসঙ্গ আসলেই বিভিন্ন অজুহাত পেশ করা হচ্ছে। শিল্প কল-কারখানা ও গার্মেন্টসের মত শর্তসাপেক্ষে কওমি মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে।

নেতৃবৃন্দ দ্রুত সময়ে কওমি মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ