রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পুলিশের গুলিতে কনস্টেবল আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় পুলিশের ছোড়া রাবার বুলেটে শহিদুল ইসলাম (২২) নামের একজন কনস্টেবল আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আজ মঙ্গলবার সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে যান বিএনপির নেতাকর্মীর। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে সাবেক ফুটবল খেলোয়াড় বিএনপি নেতা আমিনুল হকসহ দলটির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।

সংঘর্ষের সময় অসাবধানতাবশত পুলিশের ছোড়া রাবার বুলেট কনস্টেবল শহিদুলের নিতম্বে লাগে। পরে তাকে আহত অবস্থায় সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

নাম প্রকাশে অনিচ্ছুক শহিদুলের এক সহকর্মী বলেন, সংঘর্ষের সময় অসাবধানতাবশত রাবার বুলেট তার শরীরের লেগেছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ