রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ডিএমপির ৫ থানায় নতুন ওসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সূত্রাপুর, শাহজাহানপুর, রামপুরা, ওয়ারী ও দক্ষিণখান থানায় নতুন ওসি হিসেবে পাঁচ পুলিশ পরিদর্শককে পদায়ন করা হয়েছে। মতিঝিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনির হোসেন মোল্লাকে শাহজাহানপুর থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রসিকিউশন বিভাগের পুলিশ পরিদর্শক মো. মইনুল ইসলামকে সূত্রাপুর থানার আর শাহজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলামকে রামপুরা থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।

ওয়ারী থানার ওসির দায়িত্ব পেয়েছেন চকবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন হাওলাদার। সূত্রাপুর থানার ওসি মুহাম্মদ মামুনুর রহমানকে দক্ষিণখান থানায় ওসি হিসেবে বদলি করা হয়েছে।

সোমবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়। একই আদেশে শাহজাহানপুর থানার ওসি মো. শহীদুল হককে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ, ওয়ারী থানার ওসি মো. আজিজুর রহমানকে প্রসিকিউশন বিভাগ, দক্ষিণখান থানার ওসি শিকদার মো. শামীম হোসেনকে ডিবি-মতিঝিল বিভাগ ও রামপুরা থানার ওসি মো. আবদুল কুদ্দুছ ফকিরকে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে বদলি করা হয়েছে।

-gcdt


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ