রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কওমি মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সারাবিশ্ব করোনা মহামারীতে বিপর্যস্ত। এ থেকে মুক্তির পথ আমাদের সবাইকে খাঁটি দিলে ত‌ওবা করে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করা। করোনার কারণে ১৮ মাস যাবত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষাব্যবস্থা এখন ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত। কোমলমতি শিক্ষার্থীদের প্রতি লক্ষ্য করে কওমি মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে।

আজ শনিবার (১৪ আগস্ট) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কুমিল্লা জেলার কাউন্সিল অধিবেশনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (একাংশ) কেন্দ্রীয় মহাসচিব শায়খুল হাদিস হাফেজ মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম এসব কথা বলেন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কুমিল্লা জেলার সহ-সভাপতি মাওলানা নজির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা খলিলুর রহমানের পরিচালনায় বিকেল ৩টায় কুমিল্লাস্থ মদিনাতুল উলুম মিলনায়তনে এই কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদিস হযরত মাওলানা মুফতি শেখ মুজিবুর রহমান।

তিনি তার বক্তব্যে বলেন, যখন করোনা মহামারীতে পুরো জাতি আতঙ্কিত ছিল। সেই সময় সরকার হাফেজি মাদ্রাসাসহ সকল কওমি মাদরাসা খুলে দিয়েছিল। কুরআন তেলাওয়াতের বরকতে ধীরে ধীরে করোনা কমেছিল। আমরা আশাবাদী এখনোও যদি হাফেজি মাদরাসাসহ সকল কওমি মাদরাসা সরকার খুলে দেয়, তাহলে করোনা থেকে আমরা মুক্তি পাবো। ইনশাআল্লাহ।

আরো বক্তব্য রাখেন, মাওলানা চৌধুরী মোহাম্মদ হাশেম, মাওলানা সারোয়ারুল আলম ভূঁইয়া, মাওলানা মাহমুদুল হাসান জিহাদী, মাওলানা নুরুল হক সিরাজী, মাওলানা জসিম উদ্দিন বিজয়পুরী, হাফেজ ইজহারুল হক প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ