রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

টিকা নিয়েছেন হেফাজত নেতা মাওলানা আব্দুল আউয়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জ জেলা হেফাজতের সাবেক আমির ও কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল টিকা নিয়েছেন।

আজ সোমবার (০৯ আগস্ট) সকাল ১০টা ১০ মিনিটে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা নেন তিনি।

টিকা নেওয়ার পর মাওলানা আব্দুল আউয়াল বলেন, ‘রোগ দিয়েছেন আল্লাহ। রোগ ভালোও করবেন আল্লাহ। ভ্যাকসিন বা টিকা হলো একটি মাধ্যম। আল্লাহ তায়ালা দ্রুত বিশ্ববাসীকে করোনার মহামারি থেকে মুক্তি দেন আমি সব সময় সে দোয়াই করি।

এদিকে তার টিকাগ্রহণের কারণে স্থানীয় মুসুল্লিদের মাঝেও টিকা নেওয়ার প্রতি আগ্রহ জন্ম নিয়েছে বলে জানা গেছে।

মো. আব্দুল মোতাবেল নামের একজন জানান, আলেমরা হলেন আমাদের আইডল। এতদিন আমি টিকা নিতে চাইনি। কিন্তু আজ আল্লামা আব্দুল আউয়াল টিকা নেওয়ার কারণে আমিও টিকা গ্রহণ করেছি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ