রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

হাসপাতালে অসুস্থ চাচার পাশে চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দামান নওশাদ: অসুস্থ চাচাকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন চরমোনাইয়ের পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

আজ রোববার (৮ আগস্ট) বিকাল ৩ টায় বরিশালের কে. এম. সি হাসপাতালে নিজের অসুস্থ চাচাকে দেখতে যান তিনি। এর আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হোন চরমোনাইয়ের মরহুম পীর সৈয়দ এছহাক রহ. এর বড় ছেলে ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সৈয়দ মুহাম্মদ ফজলুল করীম রহ. (পীর সাহেব চরমোনাই) এর বড় ভাই মাওলানা সৈয়দ মুবারক করীম।

নিজের চাচা মাওলানা সৈয়দ মুবারক করীমকে দেখা শেষে তার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

এ সময় আরও উপস্থিত ছিলেন চরমোনাইয়ের হাতপাখা প্রতীকে সদ্য নির্বাচিত জাগুয়া ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা হেদায়াতুল্লাহ আজাদী ও চরমোনাই ভলান্টিয়ার সার্ভিস টিম (C.V.S.T.) এর নেতৃবৃন্দ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ