রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাংলাভাষী আলেমদের বই ১০ ভাষায় অনুবাদের উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

দেশের প্রথিতযশা আলেম  মাওলানা হেমায়েত উদ্দিন। দরস-তাদরিস ও লেখালেখির মাধ্যমে করে যাচ্ছেন ইলমে দ্বীনের বিস্তর খেদমত। তার লিখিত বইয়ের মাধ্যমে উপকৃত হচ্ছেন দেশের আলেম সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষ। বিস্তৃত পরিসরে বিশ্ব দরবারে ইলমে দ্বীনের খেদমত পৌঁছে দিতে এবার ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন তিনি।

একজন মুসলমানের জীবন ঘনিষ্ঠ বিষয়ে বাংলা ভাষায় লেখা দেশের প্রথিতযশা আলেমদের বইগুলো বিশ্বের ১০ টি ভাষায় অনুবাদ করা হবে বলে আওয়ার ইসলামকে জানান মাওলানা হেমায়েদ উদ্দীন।

এক্ষেত্রে আকায়েদ, মাসায়েল, ফাওয়ায়েদ, মাওয়ায়েদ, তরজমা, তাফসির, ইসলামি জ্ঞান- বিজ্ঞান, অমুসলিমদের ইসলামের দাওয়াত- এমন ১০টি মৌলিক বিষয় নিধার্ররণ করে প্রতি বিষয়ে ১০ ভাষায় বই অনুবাদের উদ্যোগ গ্রহণ করা হয়েছে ।

প্রাথমিক এই উদ্যোগে সফল হতে পারলে পরবর্তীতে কাজের পরিধি আরো বিস্তৃত করবেন বলে জানিয়েছেন তিনি।

বাংলা ভাষায় লেখিত ইলমি কাজগুলো যেসব ভাষায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে, তাহলো; ইংরেজি, আরবি, উর্দু, হিন্দি, ম্যান্ডারিন চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, সোয়াহিলি (আফ্রিকান ভাষা), ফরাসি, জার্মান।

প্রাথমিক পরীক্ষা শেষে উল্লেখিত ১০ ভাষার যে কোন ভাষায় অনুবাদে আগ্রহীরা এই কাজের সুযোগ পাবেন বলে জানান তিনি।

এই কাজে অংশগ্রহণ করতে ইতোমধ্যে ২৪ ঘন্টায় ৪০ জন যোগাযোগ করেছেন। তবে যেহেতু ১০ ভাষায় ১০ টি বিষয় নির্ধারণ করা হয়েছে এতে আরো বেশি মানুষের প্রয়োজন হবে। তাই  এ কাজে যুক্ত হতে আগ্রহীদের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়নি আগ্রহীরা যেকোন সময় যোগাযোগ করতে পারেন।

এই কাজে আগ্রহী অনুবাদকদের তালিকা সংগ্রহ করে কাজ শুরু করতে মাসখানেক লেগে যেতে পারে বলে জানিয়েছেন মাওলানা হেমায়েদ উদ্দীন।

এ বিষয়ে একটি  বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমরা দ্বীনের বিশ্বব্যাপী দাওয়াত ও তাবলীগের উদ্দেশ্যে সারা বিশ্বের মুসলমানদের (এমনকি অ-মুসলমানদেরও) উপকারে আসবে বাংলাভাষায় লিখিত এমন কিছু খাস খাস ইসলামী গ্রন্থ নিম্নোক্ত আন্তর্জাতিক ভাষাসমূহে অনুবাদ করে অনলাইন ও অফলাইনে প্রচারের পরিকল্পনা গ্রহণ করেছি। যারা বাংলাভাষা থেকে এসব ভাষার কোনটিতে অনুবাদ করতে সক্ষম এবং এই মহতী কাজে শরিক হতে আগ্রহী তাদেরকে নিম্নোক্ত ই-মেইলে বার্তা পাঠানাের জন্য অনুরােধ করা হলাে।

যোগাযোগ: ই-মেইলে: maolana.hemayet@gmail.com

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ