রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মসজিদ ও মাদরাসা নির্মিত হচ্ছে শহীদ আবরারের নামে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদের নামে মসজিদ ও মাদরাসা নির্মাণ করা হচ্ছে। মসজিদের নাম রাখা হয়েছে ‘শহীদ আবরার ফাহাদা জামে মসজিদ ও মাদরাসা’।

আজ শনিবার বিকালে আবরারের ছোট ভাই ফাইয়াজ আবরার বিষয়টি নিশ্চিত করেছেন। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে এই মসজিদ ও মাদরাসা নির্মাণ কাজ করা হয়েছে।

এ প্রসঙ্গে আবরারের ছোট ভাই ফাইয়াজ নিজের ফেসবুক আইডি থেকে এক স্ট্যাটাসে লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আবরার ফাহাদ মসজিদ নির্মাণের জন্য মাটি পরীক্ষার কাজ চলছে। মাটির নমুনা সংগ্রহ করা হয়েছে আজ। নকশার কাজও প্রায় শেষের দিকে। ইনশাআল্লাহ দ্রুতই কাজ শুরু করা যাবে। সবাই দোয়া করবেন।’

এর আগে গত ২০১৯ সালের ৫ অক্টোবর বিকালে ভারতের সঙ্গে চুক্তির বিরোধিতা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ।

এর জেরে পর দিন রাতে বুয়েটের শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে ডেকে নিয়ে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের একদল নেতাকর্মী। পরে তার লাশ সিঁড়িতে ফেলে রাখা হয়।

নৃশংস এ হত্যা মামলায় ২৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। এর পর চার্জশিটভুক্ত ২৫ আসামিসহ মোট ২৬ ছাত্রকে স্থায়ীভাবে বহিষ্কার করে বুয়েট কর্তৃপক্ষ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ