রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

এবার হেলেনা জাহাঙ্গীরের দুই সহযোগী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হেলেনা জাহাঙ্গীরের দুই সহযোগীকে আটক করেছে র‌্যাব। এর আগে কয়েকটি অভিযোগের ভিত্তিকে গ্রেপ্তার হন এ ব্যবসায়ী ও সাবেক আওয়ামী লীগ নেত্রী।

র‌্যাব সদর দপ্তর এক বার্তায় জানায়, সোমবার রাতে গাবতলী থেকে হেলেনা জাহাঙ্গীরের অন্যতম সহযোগী হাজেরা খাতুন ও সানাউল্ল্যাহ নূরীকে আটক করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

সোমবার বিকেলে পল্লবী থানায় হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করেছেন ভোলার আব্দুর রহমান তুহিন নামের এক ব্যক্তি।

ওই মামলায় আইপি টিভি জয়যাত্রার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে হেলেনা ছাড়াও হাজেরার নাম রয়েছে।

জয়যাত্রা টিভির প্রধান সম্পাদক কামরুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টার সালাউদ্দিন, মাহফুজের নামও রয়েছে মামলায়।

ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের সম্মানহানি করার অভিযোগে গত বৃহস্পতিবার হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়।

সম্প্রতি আওয়ামী লীগের উপকমিটি থেকে অব্যাহতি পেয়েছেন হেলেনা।

তিনি আওয়ামী চাকরিজীবী লীগ নামে একটি সংগঠন করে আলোচনায় আসেন। এ ধরনের সংগঠনকে অনুমোদনহীন ও ভুঁইফোড় বলে উল্লেখ করেছে আওয়ামী লীগ।

বৃহস্পতিবার হেলেনার বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, ক্যাসিনো খেলার সরঞ্জাম, ওয়াকিটকি ও বিদেশি চাকু উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ