শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারতের স্বাধীনতা দিবসে দারুল উলুম দেওবন্দে ছুটি, নানা আয়োজন বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা থেকে কার্যক্রম অনলাইনে ‘রাষ্ট্রের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত থাকা ঝুঁকিপূর্ণ’ ইসলাম গ্রহণের ৫ মাসে কোরআন মুখস্ত করে মক্কার আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুরুন্ডির নওমুসলিম বিনত্রা হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা ‘মামার বাড়ির আবদার’: রিজভী মাদ্রাসাছাত্রের তেল-গ্যাস ছাড়া মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে বিদ্যুৎ আবিষ্কার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে থাকছেন দেশের শীর্ষ আলেমরা আফগানিস্তানে বোমা হামলায় মেয়র নিহত ইমাম ও মুয়াজ্জিনদের দক্ষ করে তুলতে একযোগে চলছে আস-সুন্নাহর কর্মশালা যুব জমিয়তের সভাপতি ইসহাক কামাল, সাধারণ সম্পাদক চৌধুরী নাসির

১ মাসের মধ্যে রাশিয়ার ২৪ কূটনীতিককে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে রাশিয়ার ২৪ কূটনীতিককে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে বলেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত অ্যানাটলি অ্যান্তোনভ সোমবার এ কথা জানিয়েছেন।

ভিসার মেয়াদ শেষ হওয়ার পর আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে রাশিয়ার এই ২৪ কূটনীতিককে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে বলা হয়েছে বলে জানান তিনি।

কোনো সুনির্দিষ্ট বিরোধ থেকে ওয়াশিংটন এমন নির্দেশ দিয়েছে কি না, সে সম্পর্কে কিছু বলেননি যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত। এ বিষয়ে ওয়াশিংটনের কাছ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পায়নি রয়টার্স।

এক সাক্ষাৎকারে রুশ রাষ্ট্রদূত বলেন, ওয়াশিংটন ভিসা দেওয়ার প্রক্রিয়া হঠাৎ কঠোর করেছে। এ কারণে রাশিয়ার যে ২৪ কূটনীতিক যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যাচ্ছেন, তাদের প্রায় সবার ক্ষেত্রেই অন্য কেউ স্থলাভিষিক্ত হচ্ছেন না।

বিভিন্ন বিষয়ে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে অনেক দিন ধরেই মতভেদ রয়েছে। জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও তিক্ত হয়।

২০১৬ সালের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে নিজের মেয়াদের একেবারে শেষ পর্যায়ে ৩৫ রুশ কূটনীতিককে বহিষ্কার করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রতিক্রিয়ায় রাশিয়ার ভেতরে কর্মরত মার্কিন কূটনীতিকদের সংখ্যা ৭৫৫ জনে নামিয়ে আনার নির্দেশ দেয় রুশ সরকার।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ