সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

ইসলামী আন্দোলনের সাবেক মহাসচিব মাওলানা নুরুল হুদা ফয়েজী আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব ও জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা নুরুল হুদা ফয়েজী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

মঙ্গলবার (১১ নভেম্বর) আসরের নামাজের আগে ঝালকাঠির নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।

তার নামাজে জানাজা আগামীকাল বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টায় ঝালকাঠির রাজাপুরের কারিমপুর মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে। পরে সেখানেই তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

মাওলানা নুরুল হুদা ফয়েজী দীর্ঘদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। সারাদেশে বিস্তৃত বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ডের মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। প্রবীণ রাজনীতিবিদ ও আলেম হিসেবে তিনি সারাদেশে প্রসিদ্ধ ছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। তিনি মরহুমের রুহের মাগফেরাত ও উঁচু মাকাম কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ