বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী

মধুপুরের পীরের বক্তব্য অসত্য, আমাকে পালাতে হবে কেন: ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

‘ধর্ম উপদেষ্টা ওমরার নামে পালিয়ে গেছেন’ মধুপুরের পীরের এমন বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি জানিয়েছেন, তিনি হজ চুক্তির জন্য সরকারি সফরে সৌদি আরবে গেছেন। একই সময়ে ১৫০টি দেশের মন্ত্রী ও উপদেষ্টারা সৌদি আরব সফর করছেন। মধুপুরের পীরের এই বক্তব্যকে অসত্য ও কাল্পনিক বলে আখ্যায়িত করেছেন তিনি।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে ‘মধুপুরের পীরের বক্তব্য অসত্য, দয়া করে সংযত হোন’ শিরোনামে এক বিবৃতিতে ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ওমরাহর নামে ধর্ম উপদেষ্টা পালিয়ে গেছে- মধুপুরের পীরের এ বয়ান  কাল্পনিক ও বিদ্বেষপূর্ণ। আমাকে কেন পালাতে হবে? আমি কি চোর? নাকি আমি তাঁর অধীনে চাকরি করি। সৌদি সরকারের আমন্ত্রণে হজচুক্তি, হজ সেমিনার, হজ প্রদর্শনী, হাজীদের কোটা নির্ধারণ, পরিবহন কোম্পানি ও হাজীদের সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি করার জন্য জেদ্দা এসেছি। একই কারণে এবং একই সময়ে পৃথিবীর ১৫০টি রাষ্ট্রের উপদেষ্টা ও মন্ত্রীগণ সৌদি আরব এসেছেন। ইসলাম ও দাওয়াহ বিষয়ক অপর এক মন্ত্রীর সাথেও আমার মন্ত্রণালয়ের টিম নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা নির্ধারিত আছে।

ধর্ম উপদেষ্টা বলেন, জাতির যারা নেতৃত্ব দিতে আগ্রহী, তাদের অবশ্য মাত্রাজ্ঞান ও বাক সংযম প্রয়োজন। প্রত্যেককে তার নিজের সীমার মধ্যে থাকা জরুরি।

প্রসঙ্গত, আগামীকাল ১৫ নভেম্বর (শনিবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক তাহাফফুজে খতমে নবুওয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মহাসম্মেলনের প্রধান আয়োজক দেশের প্রবীণ আলেম মাওলানা আব্দুল হামিদ মধুপুরী। দেশ-বিদেশের বিভিন্ন অতিথিদের এই মহাসম্মেলনে দাওয়াত করা হয়েছে। ধর্ম উপদেষ্টাকেও এই মহাসম্মেলনে দাওয়াত করা হয়। তিনি সরকারি কাজে সৌদি আরবে চলে যাওয়ায় মধুপুরের পীর প্রকাশ্য এক সমাবেশে ধর্ম উপদেষ্টা পালিয়ে গেছেন বলে ক্ষোভ প্রকাশ করেন। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ