রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত

টিকার জন্য নিবন্ধন করেছে ১ কোটি ৪১ লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণরোধে প্রতিষেধক টিকা গ্রহণের জন্য বৃহস্পতিবার (২৯ জুলাই) পর্যন্ত দেশে নিবন্ধন করেছেন প্রায় ১ কোটি ৪১ লাখ নারী ও পুরুষ।

শুরুতে অ্যাস্ট্রাজেনেকা টিকা নিয়ে নানা ভয়-ভীতি ও গুজব থাকলেও তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া সফলতার সঙ্গে টিকা কার্যক্রম পরিচালিত হওয়ায় টিকা গ্রহণে মানুষের আগ্রহ দিনে দিনে বাড়ছে।

রাজধানীসহ সারা দেশে বর্তমানে চীনের সিনোফার্ম ও মার্কিন যুক্তরাষ্ট্রের মর্ডানার টিকা দেয়া হচ্ছে। আপাতত অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের টিকা দেয়া বন্ধ রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১লাখ ৮১ হাজার ২৪২ ডোজ সিনোফার্ম ও ৬৯ হাজার ৬৮৬ ডোজ মর্ডানার প্রথম ডোজের টিকা নিয়েছেন। এ সময়ে সিনোফার্মের টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ১ লাখ ১ হাজার ৩৩২ জন ও ৭৯ হাজার ৯১০ জন নারী রয়েছে।

চীনের সিনোফার্মের প্রথম ডোজের মোট টিকা গ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ২০ লাখ ৩৫ হাজার ৯৪৩ জন। সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৬ হাজার ৭৫৫ জন। তাদের মধ্যে পুরুষ ৩ হাজার ৩০৪ জন ও নারী ৩ হাজার ৪৫১ জন। এ নিয়ে সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেন ৩০ হাজার ৭০৮ জন।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় মর্ডানার টিকা গ্রহণকারী ৬৯ হাজার ৬৮৬ জনের মধ্যে ৪২ হাজার ৪৯৪ জন পুরুষ ও ২৭ হাজার ১৯২ জন নারী রয়েছেন। এ নিয়ে মর্ডানার প্রথম ডোজের টিকা গ্রহণকারীর মোট সংখ্যা ৬ লাখ ১৫ হাজার ১৩৯ জন।

গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার টিকা কার্যক্রমের উদ্বোধন করেছিলেন। ২৬ জুলাই পর্যন্ত ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন। এ টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ লাখ ৯৮ হাজার ৮৬ জন। এছাড়া ফাইজারের প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫০ হাজার ২৩৫ জন ও দ্বিতীয় ডোজের ৬৯০ জন টিকা নেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ