রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত

বেফাকের সাবেক সভাপতি আল্লামা নূরউদ্দীন গহরপুরী রহ. এর স্ত্রী অসুস্থ: দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সাবেক সভাপতি শায়খুল হাদীস আল্লামা হাফেজ নূরউদ্দীন আহমদ গহরপুরী রহ. এর সহধর্মিণী অসুস্থ।

বর্তমানে তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। এর আগে গত শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়েছিলো তাকে।

এদিকে শায়খুল হাদীস আল্লামা হাফেজ নূরউদ্দীন আহমদ গহরপুরী রহ. এর সহধর্মিণী সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছেলে ও বেফাকের কেন্দ্রীয় সহ-সভাপতি, হাইআতুল উলইয়ার সদস্য, জামেয়া গহরপুরের মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহ উদ্দীন আহমদ গহরপুরী।

মায়ের জন্য দোয়া কামনা করে মাওলানা মুসলেহ উদ্দীন আহমদ গহরপুরী বলেন, আমার মায়ের সুস্থতার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেনো দ্রুত আমার মাকে সুস্থতার নেয়ামাত দান  করেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ