শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চাপ নেই গণপরিবহনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:  আগামীকাল থেকে শুরু হতে যাওয়া কঠোর বিধিনিষেধের প্রভাব পড়েনি ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে। মহাসড়কের ঢাকা ও উত্তরবঙ্গমুখী লেনে নেই গণপরিবহন বা কর্মস্থলে ফেরা মানুষের চাপ। অথচ ঈদের আগেরদিনও প্রায় মধ্যরাত পর্যন্ত এ মহাসড়কের ৩০ কিলোমিটার এলাকাজুড়ে ছিল দীর্ঘ যানজট। এতে চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।

বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল ১০টায় এমন চিত্র দেখা গেছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের তারটিয়া ও আশেকপুর বাইপাস এলাকায়।

জানা যায়, পবিত্র ঈদুল আজহা উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদের আগে ব্যবসা পরিচালনা ও দেশের আর্থ-সামাজিক অবস্থা স্বাভাবিক রাখার জন্য গত ১৪ জুলাই থেকে আগামী ২৩ জুলাই বিধিনিষেধ শিথিল করে সরকার। এছাড়া করোনাভাইরাসের সংক্রমণরোধে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধের নির্দেশনা দেয়া হয়।

আশেকপুর বাইপাসে থাকা পাবনা পরিবহন বাসের সহকারি রেজাউল মিয়া বলেন, ভোরে পাবনা থেকে অর্ধেক যাত্রী নিয়ে ছেড়ে এসেছি। সড়কেও যাত্রী ও পরিবহনের চাপ নেই।

ঢাকার একটি কারখানার পোশাক শ্রমিক টাঙ্গাইলের আজিজুল কদর বাবু বলেন, আগামী ২৭ জুলাই পর্যন্ত অফিস ছুটি। তবে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ যদি ৫ আগস্ট পর্যন্ত কার্যকর থাকে তাহলে ছুটি বাড়তে পারে। এরপরও যদি ছুটি না বাড়ে তাহলে বিভিন্ন পরিবহনে করে কর্মস্থলে যোগদান করতে হবে।

তবে এ বিষয়ে জানার জন্য বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ও এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়াসির আরাফাতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ