রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

আমি আমার রবের কাছে কী নিয়ে যাবো: সানাই মাহবুব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: সম্প্রতি অভিনয় জগত থেকে গুটিয়ে ইসলামের পথে নিজেকে সামিল করেছেন অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভা। তার এ পরিবর্তন নেট দুনিয়ার প্রায় সবাইকেই অবাক করে দিয়েছে। সবাই দোয়া করছে আল্লাহ যেন তাকে দ্বীনের জন্য কবুল করেন।

নিজের জীবনের এ পরিবর্তন সম্পর্কে জানাতে গিয়ে এক লাইভ বার্তায় সানাই মাহবুব বলেন, ইসলামের পথে আসার এবং ধর্মের পথে ফিরে আসার জন্য আমার একটি অনুভূতি সবচেয়ে বেশি সাহায্য করেছে। সেটি হলো, আমি ভেবেছি, আমি যদি এই মুহূর্তে পরপারে চলে যাই তাহলে আমার প্রভূর কাছে কী নিয়ে যাবো? আমার তো তার সামনে উপস্থাপন করার মতো ভাল কোনো কিছু নেই।

গত বছর আমার করোনা পজিটিভ হয়েছিল এবং করোনা হওয়ার পরে আমার শ্বাসকষ্ট এত পরিমাণে বেড়ে যায় যে আমাকে আইসিওতে ভর্তি করাতে হয়েছিল। আপনারা সবাই জানেন যে, যখন একটি মানুষ আইসিওতে যায়; তখন সে বাঁচা-মরার একটি কঠিন পরিস্থিতিতে পড়ে যায়। সেখান থেকে বেশিরভাগ মানুষই না ফেরার দেশে চলে যায়। সৌভাগ্যবানরা বেঁচে ফিরে আসে। বলেন, সানাই মাহবুব।

তিনি বলেন, আমি যখন আইসিইউতে ভর্তি ছিলাম; আমার শ্বাসকষ্ট প্রচন্ড বেড়ে গিয়েছিল। আমি ছটফট করতে ছিলাম, জীবনের কঠিন মুহূর্তটা অনুভব করতে ছিলাম; তখন আমি প্রতিজ্ঞা করি মনে মনে ‘আল্লাহ যদি আমাকে আইসিইউ থেকে ফিরিয়ে আনেন এবং বাঁচিয়ে রাখেন, আল্লাহ যদি আমাকে নতুনভাবে আমার জীবনটাকে সাজানোর তৌফিক দেন, আমি আমার নতুন উপহার পাওয়া এ জীবনটা আল্লাহর রাস্তায় ইসলামের জন্য ব্যয় করবো এবং আমি আইসিইউতে থেকেই আমার রাব্বুল আলামিনের কাছে তওবা করি।

সানাই বলেন, আমি আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়েছি, আল্লাহ তুমি যদি আমাকে নতুন একটি জীবন দাও আমি এই জীবনে তোমার রাস্তায় পার করব।

তিনি আরো বলেন, সেই ধারাবাহিকতায় আজকে আমার এই লাইভে আসে এবং পাবলিকলি আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে আপনাদেরকে জানানো। আমি কাউকে হেয় প্রতিপন্ন করছি না বা কাউকে ছোট করে দেখছি না। আমি আমার আগের পেশাটাকে ছেড়ে দিচ্ছি এবং আমি পুরোপুরিভাবে ইসলাম অনুযায়ী চলবো ইনশাল্লাহ।

সবশেষে তিনি বলেন, আমি আইসিইউ’র বেডে শুয়ে শুয়ে ভাবছিলাম যে, আমি যদি এখন দুনিয়া ছেড়ে চলে যাই, পরপারে চলে যায়; তাহলে আমি কি নিয়ে যাবো? আমি আমার মাবুদের কাছে কী বলবো? তার সামনে আমি আমার কোন আমলনামা উপস্থাপন করব? তার সামনে উপস্থাপন করার মত তো আমার কিছুই নেই।

বিস্তারিত ভিডিওতে ...


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ