রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড এমপিও দাবিতে অবস্থানরত শিক্ষকদের মাঝে ছাত্র জমিয়তের পানি-স্যালাইন বিতরণ মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪৫ জনকে আটক করে পুলিশে দিলো স্থানীয়রা বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে সতর্ক করলেন স্পিকার কেন ঢেকে রাখা হয় কাবা শরিফ, কালো গিলাফের আড়ালে হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য

বরগুনায় ঈমাম-মুয়াজ্জিনরা পেলেন ঈদ উপহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. মতিয়ার রহমানের পক্ষ থেকে ঈদুল আজহা উপলক্ষে পৌরসভার সব মসজিদের ঈমাম ও মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় ও ঈদ উপহারের নগদ টাকা ও চাল প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১টায় পৌরসভা মিলনায়তনে মেয়র মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে পৌরসভার ৬০টি মসজিদের ঈমাম ও মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মো. হাবিবুর রহমান মীর, কাউন্সিলর মো. জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার, আওয়ামী লীগ নেতা গাজী মো. কামাল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি খান মতিয়ার রহমান, কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম আলহাজ মো. আবু জাফর মোহাম্মদ সালেহ, মাওলানা ওমর ফারুক জেহাদীসহ পৌরসভার সব মসজিদের ঈমাম ও মুয়াজ্জিন।

সভা শেষে পৌর মেয়র মো. মতিয়ার রহমানের ব্যক্তিগত পক্ষ থেকে প্রতিটি মসজিদের ঈমামদের নগদ দুই হাজার টাকা ও ৩০ কেজি করে চাল এবং মুয়াজ্জিনদের নগদ এক হাজার টাকা ও ২০ কেজি চাল ঈদ উপহার হিসেবে প্রদান করেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ