রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

কোরবানি ঈদে করোনা মুক্তির জন্য বিশেষ দোয়ার আহ্বান জমিয়তের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বৈশ্বিক করোনা মহামারী থেকে আশু মুক্তির লক্ষ্যে আগামীকাল ঈদুল আজহার জামাত শেষে বিশেষ দোয়া করার অনুরোধ জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ।

আজ মঙ্গলবার (২০ জুলাই) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (একাংশ) ভারপ্রাপ্ত সভাপতি শায়খুল হাদিস হাফেজ মাওলানা মনসুরুল হাসান রায়পুরী ও মহাসচিব হাফেজ মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম এই অনুরোধ জানিয়েছেন।

নেতৃদ্বয় আরো বলেন, প্রাণঘাতী করোনা মহামারী মহান আল্লাহর পক্ষ থেকে গোটা মানবজাতির জন্য একটি পরীক্ষা।

নেতৃদ্বয় সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন ঈদের নামাজ আদায়ের পর মহান আল্লাহর পক্ষ থেকে বিশেষ পরীক্ষা করোনা মহামারি থেকে মুক্তি কামনা ও নিজেদের পাপ পঙ্কিলতা থেকে পরিত্রাণের জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে দল-মত নির্বিশেষে সকল মুসলমানকে তওবা, ইস্তেগফার এবং রোনাজারি করে দোয়া করতে হবে। নিশ্চয় মহান আল্লাহ ক্ষমাশীল।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ