শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

পদ্মায় গরুবোঝাই ট্রলার ডুবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গাওদিয়া ইউনিয়নের শামুরবাড়ি ডহুরী গুদারাঘাট সংলগ্ন নদীতে বাল্কহেডের (এম বি মোল্লা-১) ধাক্কায় কোরবানীর গরুবাহী একটি ট্রলার ডুবে গেছে।

আজ দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারটি সিরাজগঞ্জ থেকে নারায়ণগঞ্জের একটি কোরবানির হাটের দিকে যাচ্ছিলো বলে জানা গেছে।

মাওয়া নৌ পুলিশের ইনচার্জ সিরাজুল কবির বলেন, ডুবে যাওয়া ট্রলার থেকে একটি মৃত ও ২৪টি জীবিত গরু উদ্ধার করা হয়েছে। আরও পাঁচটি গরু নিখোঁজ রয়েছে।

তিনি আরও বলন, ট্রলারের ড্রাইভার সহ ৩ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তারা সামান্য আহত হয়েছেন। কেউ নিখোঁজ নেই।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ