রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল

চাঁদা না পেয়ে গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চাঁদা না পেয়ে ফেনীর সুলতানপুরে শাহ জালাল নামে এক গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় কাউন্সিলর আবুল কালামের বিরুদ্ধে।

শুক্রবার ভোর রাত তিনটার দিকে সুলতানপুর এলাকার ক্যাডেট কলেজ সংলগ্ন আহসান মিয়ার বাড়ির সামনে এ ঘটনাটি ঘটে। ঘটনায় জড়িত একজনকে আটক করেছে পুলিশ। নিহত শাহ জালাল (২৭) কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার সাগুলি গ্রামের আবদুল জব্বার এর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গরু ব্যবসায়ী শাহ জালাল ১৫ টি গরু বিক্রির জন্য বাড়ীর সামনে রাখে। একপর্যায় গরুগুলো ছিনতাই করতে স্থানীয় কাউন্সিলর আবুল কালামসহ তার ৩ সহযোগী অস্ত্র নিয়ে ব্যবসায়ী শাহ জালালকে জিন্মি করে। পরে শোর চিৎকার শুনে শাহ জালালের চাচাতো ভাই আলামিন ঘরে থেকে বের হয়ে শাহ জালালকে ছেড়ে দেয়ার অনুরোধ করলে আলামিনকেও মারধোর করে, পরে আলামিনের স্ত্রী সুমি কালামের হাতে পায়ে ধরে আলামিনকে ছাড়িয়ে নেয়।

তাৎক্ষণিক ঘটনাটি জানাজানি হলে কাউন্সিলরসহ তার সহযোগীরা ক্ষোভে শাহ জালালকে মোটর সাইকেলযোগে তুলে নিয়ে গুলি করে পাশের একটি জমিতে লাশ ফেলে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

ফেনী মডেল থানার পরিদর্শক নিজাম উদ্দিন জানান, ঘটনাটি ক্ষতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় জড়িতে সন্দেহে কালামের সহযোগী সাগর নামে একজনকে আটক করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ