শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

বিএনপির অপপ্রচারে ভ্যাকসিনের সংকট হবে না: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, করোনার ভ্যাকসিন নিয়ে বিএনপি যতই অপপ্রচার চালাক, দেশে ভ্যাকসিনের কোনো সংকট হবে না। এ নিয়ে কোনো ধরনের গুজব ও অপপ্রচারে কান না দিতে সবার প্রতি আহ্বান জানান। তিন বলেন, সবাইকে ভ্যাকসিন প্রয়োগে সবই করছেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে কর্মহীন অসহায় মানুষের মাঝে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, বিধিনিষেধ শিথিল করলেও স্বাস্থ্যবিধি মানতে হবে কঠোরভাবে। সবাইকে মাস্ক পরার আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা যেন প্রকৃত ক্ষতিগ্রস্ত অসহায় মানুষ পায় সেদিকে সতর্ক থাকতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান। কেউ স্বজনপ্রীতি করে এটি নয়ছয় করলে কেউ রেহাই পাবে না বলে হুঁশিয়ারি করেন তিনি।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ছাড়া আজ অসহায় মানুষের পাশে কোনো রাজনৈতিক দল নেই।

তিনি বলেন, করোনার ভ্যাকসিন নিয়ে বিএনপি অপপ্রচার চালাচ্ছিল। যদিও সমন্বয়ের অভাবে কিছুটা সমস্যা ছিল। এখন ভ্যাকসিন নিয়ে যা করণীয় সবই প্রধানমন্ত্রী করেছেন। ভ্যাকসিন নিয়ে কোনো সংকট হবে না। সুতরাং ভ্যাকসিন নিয়ে কোনো গুজব ও অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।

ত্রাণ বিতরণের সময় কারো মাস্ক না থাকলে তাদের ত্রাণসামগ্রীর সঙ্গে মাস্ক বিতরণ করতে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের অনুরোধ জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগের করোনা সংকটকালে রাজনৈতিক ও সাংগঠনিক কোনো কর্মসূচি নেই। মানুষের পাশে থাকাই এখন বড় রাজনীতি বলে মন্তব্য করেন তিনি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ