শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮


কুরবানী ও অর্থনীতি: একটি অপরটির সাথে ওতপ্রোতভাবে জড়িত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা আব্দুল্লাহ মাসুম (সিএসএএ)
শিক্ষক ও আলেম অর্থনীতিবীদ

শুরু কথা
প্রতি বছরের ন্যায় এবারও কুরবানী আমাদের দরজায় কড়া নাড়ছে। মাত্র কিছু দিনের মধ্যেই ইনশাআল্লাহ কুরবানী এসে হাযির হবে। ইসলাম ও মুসলিম উম্মাহর অন্যতম নিদর্শন ‘পশু কুরবানী’। অন্যান্য ইবাদতের ন্যায় পশু কুরবানীও একটি বিশেষ ইবাদত।

পৃথিবীর শুরু হজরত আদম আ. থেকে নিয়ে প্রত্যেক নবীর যুগেই পশু কুরবানী ইবাদত হিসাবে আদায় হয়ে আসছে। হজরত ইবরাহীম আ. এর সময়ে এ ধারা আরো বেগমান হয়ে উঠে। আল্লাহর প্রতি মহব্বত, ঈমান, ইখলাসের সুদৃঢ়তা ও ইসলামের স্বার্থে নিজেকে উৎসর্গ করার অতুলনীয় প্রেরণা যুক্ত হয়। এ জন্য ইসলামের কুরবানীতে হজরত ইবরাহীম আ. এর অনুসরণ ও অনুকরণ প্রবল হয়ে উঠেছে।

এটি একটি আর্থিক ইবাদত। একজন মুসলিম সকল ইবাদতই একমাত্র আল্লাহর জন্য পূর্ণ ইখলাসের সাথে আদায় করবে। এর সাথে পার্থিব কোনো স্বার্থ হাসিল করার নিয়ত থাকবে না। মহান আল্লাহর আদেশ পরিপালনেই রয়েছে বান্দার বড় স্বার্থকতা। যদিও তাতে বাহ্যিক কোনো উপকার পরিলক্ষিত না হয়। তবে ‘পশু কুরবানী ইবাদতের’ সাথে অর্থ ও অর্থনৈতিক সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।

আল্লাহ সুবহানাহুর ফিতরত ও পদ্ধতি এমন, ইবাদাহ ও আদেশ-নিষেধ এমনভাবে চিত্রায়িত করা হয়েছে, এতে বান্দাদের পার্থিব উপকারের সাথে সাথে কল্যাণও নিহিত থাকে। ইবাদত আদায়ে যা বান্দার লক্ষ্য থাকে না, তবে সেটি আপনা থেকেই অর্জন হয়ে যায়।

পশু কুরবানীর বিষয়টিও তেমনি। এর সাথে দেশের সামগ্রিক অর্থনীতির উন্নয়ণের বিশেষ সম্পর্ক রয়েছে। দেশের বিভিন্ন সেক্টরের অর্থনৈতিক উন্নয়ন এই কুরবানী পালনের মধ্য দিয়ে অর্জন হয়। কুরবানীর পশু লালন-পালন থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রতিটি ধাপে রয়েছে অর্থনৈতিক বিশাল কার্যক্রম। এটি একটি বাস্তব বিষয় যা অস্বীকার করার সুযোগ নেই। তবে কিছু স্বার্থান্বেষী মহল প্রতি বছরই কুরবানীর মৌসুমে কুরবানীকে অর্থ ও অর্থনীতির বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা ও প্রোপাগান্ডা চালিয়ে থাকে। কুরবানীতে বহু পশু নিধন হয়। এতে অর্থনীতিতে বিশাল (!) ক্ষতি হয়ে যায়।

কুরবানী ইবাদত হওয়ার পাশাপাশি এর সাথে দেশের সামগ্রিক অর্থনীতির কী কী সম্পর্ক রয়েছে। অর্থনীতিতে কুরবানী কিভাবে অবদান রাখে এ বিষয়গুলোর উপর সংক্ষেপে আলোকপাত করাই বক্ষ্যমাণ নিবন্ধের উদ্দেশ্য।

কুরবানীর পশু লালন পালন
কুরবানী কেন্দ্র করে গ্রামীণ বহু মানুষ ও পরিবার বছর জুড়ে গরু ছাগল লালন পালন করে থা